সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মহাদেবপুরে দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি

মো. জুয়েল মন্ডল মহাদেবপুর, নওগাঁ
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে পানি খাওয়ার কথা বলে বাসায় ঢুকে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের ভকেশনাল পাড়ায়।

জানা গেছে, মালঞ্চ কিন্ডার গার্টেনের শিক্ষক ও ভকেশনাল পাড়ার বেলাল মাষ্টারের বাড়ীতে তিনজন যুবক এসে পানি খেতে চায়। এ সময় বেলাল মাষ্টারের স্ত্রী মোরশেদা বেগম দরোজা খুললে ওই যুবকরা মোরশেদা বেগমের মুখের সামনে একটি ব্যাগে রাখা বিস্কুটের প্যকেট ধরে।

আরও পড়ুনঃ জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে আলোচনা হয়নি, জনমনে নানা প্রশ্ন

মুখের সামনে বিস্কুটের প্যকেট ধরার সাথে সাথেই মোরশেদা বেগম নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। মোরশেদা বেগম জানান, এ সময় ওই যুবকদের কথামত তিনি নিজেই হাতের আংটি ও গলার চেইন খুলে তাদের হাতে তুলে দিয়ে তাদের সাথে বকের মোড়ে যান।

এরপর আর কিছু মনে নেই মোরশেদা বেগমের। বকের মোড়ে তার অসাভাবিক আচরণ দেখে পরিচিত লোকজন তাকে বাসায় নিয়ে আসে। বাসায় এসে স্বাভাবিক হওয়ার পর দেখেন তার বাসার অন্যান্য স্বর্ণালংকারও নেই। তার বাসায় আরো ৫ ভরি স্বর্ণালংকার ছিলো বলে জানান মোরশেদা বেগমের স্বামী বেলাল মাষ্টার।

বেলাল মাষ্টার বলেন, ওই বাসাতে তারা স্বামী-স্ত্রী বসবাস করেন। ঘটনার সময় তার স্ত্রী একাই বাসায় ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহীন রেজা ঘটনাস্থল পরিদশর্ন করে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিন্থিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


More News Of This Category