বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মরহুম রায়হানুর রহমান রায়হান ও এ্যাড. জিল্লুর রহমানের মায়ের কবর জিয়ারত

Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

সাঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ত্যাগী ও সাহসী নেতা মরহুম রায়হানুর রহমান রায়হানের কবর জিয়ারত করেছেন সাঘাটা উপজেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটু, যুগ্ম আহ্বায়ক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা, ফুলছড়ি–সাঘাটা ০৫ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকারের ছেলে সিনদীদ সিবগাতুল্লাহ ফারুক, সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ মরহুম রায়হানুর রহমান রায়হানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক জীবনের ত্যাগ, সাহস ও আদর্শের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ছাত্রদলের রাজনীতিতে তিনি ছিলেন একজন নির্ভীক, নিষ্ঠাবান ও আদর্শবান নেতা, যার অবদান সংগঠন আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমানের মরহুম মাতার কবরও জিয়ারত করেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেষে সকল মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


More News Of This Category