বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক অভিযানে গাজাসহ মাদক কারবারি গ্রেফতার ০৪

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ২০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ ০৪ (চার) মাদক কারবারি গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. অনুমান ১৪:৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানারামপুর এলাকায় মা-বাবার দোয়া হোটেলের সামনে ময়মনসিংহ-ভৈরব পাকা রাস্তার উপর চেকপোস্ট চলাকালীন ভৈরব থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া নামক একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে বাসটি থামানো হয়। বাসটি তল্লাশীকালে বাসের একদম পিছনের সিটে থাকা ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ (২৭), ২। নাহিদুল ইসলাম এমরান(২০), ৩। মোঃ মোহন মিয়া ওরফে নয়ন(১৯) সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মোঃ তামিম মিয়া(১৯), জেলা-হবিগঞ্জদের হেফাজতে থাকা ০১(এক) টি কাপড়ের ব্যাগ ও ০২(দুই) টি স্কুল ব্যাগ হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ২০(বিশ) কেজি গাঁজা ও ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৪,০০,০০০/-(চার লক্ষ ) টাকা।

ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধৃত মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিগণ ও উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়ক এর পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাপ্ত তথ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category