বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহের গফরগাঁওয়ের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

একজন আলোকিত শিক্ষাবিদের আরও একটি গৌরবময় সাফল্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ডিগ্রিভূমি গ্রামের কৃতি সন্তান,শিক্ষাজগতের উজ্জ্বল নক্ষত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী (খায়রুল) সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ছাত্র জীবনে তিনি গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল এবং নটরডেম কলেজ, ঢাকার মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব গুণে তিনি আজ জাতীয় পর্যায়ে উচ্চ মর্যাদায় আসীন।

এই গর্বিত মনোনয়ন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক আগামী তিন বছরের জন্য শিক্ষাবিদ কোটা থেকে তাঁকে প্রদান করা হয়েছে—এ যেন পাগলা থানা গফরগাঁও উপজেলার মাটি ও মানুষের জন্য এক বিশাল অর্জন!

আরও পড়ুনঃ কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে,৫ জনকে আটক 

এলাকাবাসী, জানান আমরা দোয়া করি— মহান আল্লাহ তাআলা যেন তাঁকে আরও উচ্চতর দায়িত্ব পালনের তৌফিক দেন, জ্ঞান ও আদর্শের আলো ছড়িয়ে দেন আমাদের নতুন প্রজন্মের মাঝে। আমাদের প্রিয় খায়রুল এর এই সাফল্যে আমরা গফরগাঁওবাসী তথা পাগলা থানাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এলাকার সর্বজন তাঁকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই অর্জন যেন হোক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।


More News Of This Category