রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline :
বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি। তানোরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ৩১ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘গ্রান কুভা’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে। আমি আপনাকে সাংবাদিকতা, মানবাধিকার এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারি। চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে তসবিহ’র দানা গলায় আটকে দেড় বছর বয়সী শি যতশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষা, সততা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় মনোহরপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে প্রফেসর মোঃ মঈনুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতায় জেগেছে উন্নয়নের স্বপ্ন। চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত সময়ের ধান্দাবাজ-সূবিদাবাজ ও চাঁদাবাজরা বহাল তবিয়তে থেকে চালিয়ে যাচ্ছে অপকর্ম। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত। মনোহরদীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় ওসির গান পরিবেশন। সাংবাদিক সোলায়মান আলীর স্বরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত ।

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় মনোহরদী থানাধীন খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category