বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মুন্সিগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার।

Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃদুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বেকু হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জেরে জয়কে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয়ের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তার বেকু হাসানকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category