সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও তাদের অধীনস্থ ইউনিটসমূহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত রয়েছে। এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে। এসবের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ এলাকা।
আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে – এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার লক্ষ্যে সেনা সদস্যদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ মনোহরগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়।
উক্ত মহড়ায় এমন একটি কাল্পনিক পরিস্থিতির অবতারণা করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অকস্মাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাহিরে অপেক্ষারত অতর্কিত হামলা চালায় এবং জনমনে আতংক সৃষ্টি করে। তাদের অতর্কিত হামলায় সাধারণ ভোটাররা ভীত হয়ে যায় এবং ভোট প্রদানে নিরুৎসাহিত হয়। একই সময়ে তারা সাধারণ জনগণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করার চেষ্টা করে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনার সংবাদ পাওয়া মাত্র পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে গমন করে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক করে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
উক্ত মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।


More News Of This Category