বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
মধুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল ঃ

বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের আহ্বানে হাজারো ভক্তের সমাগমে মধুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে পৌর শহরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথ বের হয়। রথযাত্রাটি মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

রথযাত্রায় হাজার ভক্তবৃন্দের ভগবান শ্রী জগন্নাথ জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পৌর শহর। রথ থেকে ছুড়ে ফেলা প্রসাদ নিতে চলে প্রতিযোগিতা। এসময় আশ্রম প্রাঙ্গণ থেকে মধুপুর বাসস্ট্যান্ড পর্যন্ত লোকে লোকারন্যো হয়ে ওঠে। মধুপুর পৌর শহর জগন্নাথ দেবের ভক্তদের উপস্থিতি এক বিশাল মিলন মেলায় পরিনত হয়।

আরও পড়ুনঃ চিলমারিতে মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার

মধুপুরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর ধনবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, সম্পাদক অপূর্ব সিংহ টনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশিল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু প্রমুখ।


More News Of This Category