শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রবিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ডা. খ. সায়ফুজ্জামান,ডা. রেজুয়ানা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিগন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই দেশের উন্নয়নের প্রধান শক্তি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।


More News Of This Category