বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে নিষিদ্ধ ৪০টি চায়না জাল ধংস করেছে উপজেলা প্রশাসন

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
মধুপুরে নিষিদ্ধ ৪০টি চায়না জাল ধংস করেছে উপজেলা প্রশাসন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে ৪০ টি চায়না জাল জব্দ করে ধংস করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ জুন) মধুপুর উপজেলার হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে এ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

মধুপুরে নিষিদ্ধ ৪০টি চায়না জাল ধংস করেছে উপজেলা প্রশাসন
এই নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারী , যা রিং জাল বা চায়না চাঁই নামেও পরিচিত এ জাল হচ্ছে মাছ ধরার একটি বিশেষ ফাঁদ। এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসে।

আরও পড়ুনঃ গড়িব নতুন বিশ্ব-মো: হারুনুর রশিদ ভূঁইয়া

এ মাছ ধরার মরনফাঁদে দেশীয় মাছ এবং অন্যান্য জলজ প্রাণী যেমন কাঁকড়া, কুঁচিয়া, ব্যাঙ ইত্যাদি বিলীন হয়ে যাচ্ছে।দেশীয় মাছ রক্ষায় এ হাওদা বিলে অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই হেলাল ও মধুপুর থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ উপজেলা প্রশাসক।


More News Of This Category