রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

মধুপুরের এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
মধুপুরের এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বাবুল রানা, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েলকে মাদকসেবন ও বিক্রির অপরাধে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া মধুপুর পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় জুয়েলকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।

স্থানীয় লোকজন জানান, সে দীর্ঘদিন যাবত মাদক সেবন ও প্রকাশ্যে বিক্রি করে এলাকার যুবসমাজকে ধংস করে দিয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী আজ অতিষ্ঠ হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে নেশা গ্রহনের সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।

আরও পড়ুনঃ কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক – এর সাথে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, বর্তমানে মাদকে চারপাশ সয়লাভ হয়ে গেছে। এখন হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্য নতুন মাদকদ্রব্য। মাদকের ভয়াবহ থাবায় তরুণ প্রজন্ম আজ ধংসের শেষ পর্যায়ে অবস্থান করছে।

শহর কিংবা গ্রাম-সর্বত্রই যেকোনো নেশা এখন হাত বাড়ালেই পাওয়া যায়। এ মরননেশার টাকা জোগান দিতে গিয়ে অনেক পরিবার আজ দেউলিয়া হয়ে গেছে। নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে খুন করছে তার মা, নানি অথবা দাদীকে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করার জন্য যেকোনো পদক্ষেপ যেকোনো মুহুর্তে গ্রহন করা হবে।

মাদকমুক্ত মধুপুর গড়তে এধরণের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মীর্জা জুবায়ের হোসেন।


More News Of This Category