বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলা সদরে স্থানীয় নেতাকর্মীরা এ বিক্ষোভের আয়োজন করেন।

বিক্ষোভে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কেবল একজন রাজনৈতিক নেতার ওপর হামলা নয়, এটি দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।

আরও পড়ুনঃ ময়মনসিংহ অঞ্চলে সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন আনা সম্ভব- স্থানীয় সরকার বিভাগ সচিব

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে হামলার শিকার হন নুরুল হক নুর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


More News Of This Category