বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকা হবিরবাড়ি মন্ডলপাড়ায় ফুটবল ফাইনালে উচ্ছ্বাস, প্রধান অতিথি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
ভালুকা হবিরবাড়ি মন্ডলপাড়ায় ফুটবল ফাইনালে উচ্ছ্বাস, প্রধান অতিথি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া মাঠে শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হলো এক জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রীড়া অনুরাগীদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, “এলাকার যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী যুবকরাই দেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে।

আরও পড়ুনঃ মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।

খেলা দেখতে স্থানীয় শত শত দর্শক ভিড় করেন মাঠে। চূড়ান্ত খেলায় দুই শক্তিশালী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠকগণ। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করতে চান তারা, যাতে তরুণদের মেধা ও মননের বিকাশ ঘটে।

এ ফাইনাল খেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ছিল এলাকার মানুষের মিলনমেলা, যেখানে ফুটবল হয়ে উঠেছিল একতা, আনন্দ ও আশার প্রতীক।


More News Of This Category