বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে

শুক্রবার (২০ জুন ২০২৫) গভীর রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজের বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা, কয়েকটি মোবাইল সেট এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ জামায়াত কোন যুদ্ধাপরাধ করে নাই, সুতরাং ক্ষমার প্রশ্নই উঠেনা -এডভোকেট শিশির মনির 

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, “মাদক ও অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার জনগণের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবো।”


More News Of This Category