বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ভালুকায় মানসিক ভারসাম্যহীন যুবকের কোপে মুক্তিযোদ্ধাসহ নিহত ২

Update : বুধবার, ২৮ মে, ২০২৫
ভালুকায় মানসিক ভারসাম্যহীন যুবকের কোপে মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে কোদাল ও কাচির আঘাতে দুইজন আহত ও দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) বিকালে মানসিক ভারসাম্যহীন সাইদুল ইসলামের (৪০) কোদাল ও কাচির আঘাতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) ও হাফেজা (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফ উদ্দিন নিজ বাড়ির উঠানে ধান মাপার কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে সাইদুল কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হামলাকারী সাইদুল একই গ্রামের শহীদের স্ত্রী হাফেজাকে বাড়িতে ঢুকে ধান কাটার কাচি দিয়ে গলায় আঘাত করলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আরো জানান, একই সময় তিনি আরও কয়েকজনকে আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা সোলায়মান সিকদার (৮১) ও লাইলী বেগম (৫২)। বর্তমানে তাঁরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সাইদুল কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে


More News Of This Category