বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ব্র্যাকের পানির ট্যাংক ধসে রোহিঙ্গা আহত, ক্ষতিগ্রস্ত দুটি সেল্টার

Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
ব্র্যাকের পানির ট্যাংক ধসে রোহিঙ্গা আহত, ক্ষতিগ্রস্ত দুটি সেল্টার

নিজস্ব প্রতিবেদক, উখিয়া ঃ

কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট এর সি/২ ব্লকে ব্র্যাক এনজিওর স্থাপিত বিশালাকৃতির একটি পানির ট্যাংক ভেঙে পড়ার ঘটনায় চারজন রোহিঙ্গা আহত হয়েছেন।

জানা যায়, আজ (১৬ জুন) সোমবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে প্রায় ৮০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকটি আকস্মিকভাবে ধসে পড়ে। এতে আশপাশে অবস্থানরত চারজন রোহিঙ্গা নাগরিক আহত হন এবং দুটি বসবাসযোগ্য সেল্টার ক্ষতিগ্রস্ত হয়।

আহতরা হচ্ছে জালাল আহমেদ (৬২) গুলতাজ বেগম (৫০), স্ত্রী — (উভয়েই ব্লক-সি/২, ক্যাম্প-১ ওয়েস্টের বাসিন্দা), রহিমা খাতুন (৩০) রোবেদা (৪), এফসিএন নম্বর: ১৬৪৫০৩

আরও পড়ুনঃ তারেক রাহমান প্রদত্ত -বগুড়া গাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলেছেন কিছু রোহিঙ্গা বাসিন্দা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category