রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে থানার সামনে দুর্ধর্ষ চুরি

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে থানার সামনে দুর্ধর্ষ চুরি

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে থানার ২০০ গজের ভেতর অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মাত্র ২২ মিনিটের ব্যবধানে চোরের দল প্রায় ২২ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে গেটের তালা ভেঙে ফেলে দিয়ে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার থানা রোডে ছায়েদ রাজার মার্কেটের ‘পিয়াস টেলিকম’ দোকানে। শুক্রবার রাত ১০:৩০টায় দোকান মালিক শুভ দাস ছয়টি তালা লাগিয়ে দোকান বন্ধ করেন। পরদিন সকালে কর্মচারী এসে গেটে নতুন তালা দেখে মালিককে খবর দেন। শুভ দাস এসে দেখেন, সাটারের তালাগুলো ভাঙা এবং দামী মোবাইল ফোনসহ দোকানের প্রায় সব মালামাল চুরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ আর ছাড় নয় ঘোষণা, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হাম-লার পর নতুন এক ভয়াবহ মোড়

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা দুই চোর ভোর ৫:২০ থেকে ৫:৪২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে দোকানে প্রবেশ করে এবং চুরি করে চলে যায়।

এলাকাবাসীর প্রশ্ন?পুলিশের চোখের সামনেই, থানার গেটের কাছাকাছি এমন চুরি কীভাবে সম্ভব?

এ ঘটনায় দোকান মালিক শুভ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খাইরুল আলমের অভিযোগের সত্যতা স্বীকার করে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category