শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি))

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ।

এ সময় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁয়া, সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম খান,
সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপি নেতা কামাল খন্দকার, সাবেক ছাত্রদল নেতা মোস্তাক আলম খন্দকার রিগান, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি প্রভাষক মোঃ রুবেল মিয়া ও যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্ব স্ব এলাকার মসজিদে দোয়া করেছেন বলে খবর পাওয়া গেছে।


More News Of This Category