শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline :
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আজিজুল বারী হেলালের। বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ। হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল। রাজাপুরে পপুলার লাইফের প্রায় ২ শতাধিক গ্রাহক হয়রানির শিকার, মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা না পাওয়ার অভিযোগে। আইনের আশ্রয়ে নির্যাতন বন্ধ হোক। আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। বয়স্ক ভাতা থেকে বঞ্চিত ৮৪ বছরের বৃদ্ধ, উঠেছে অনিয়মের অভিযোগ। খুলনা রুপসা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রুনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত। সংবাদ শিরোনাম: মৌলভীবাজার: সাংবাদিকের ওপর প্রাণে মারার হুমকি ও হামলার চেষ্টা।

বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ।

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫)। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামী আব্দুর রাজ্জাক।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।
ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category