রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুরে পপুলার লাইফের প্রায় ২ শতাধিক গ্রাহক হয়রানির শিকার, মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা না পাওয়ার অভিযোগে।

Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অধীনে করা একাধিক বীমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হলেও দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে।
এতে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
রাজাপুরে প্রকল্পের দায়িত্বে থাকা আমিনুল ইসলাম খান রিয়াজ জানান, তিনি পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ-এর ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের আওতায় মোট ১৪টি পলিসি সম্পন্ন করেন। যেগুলোর মেয়াদ ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শেষ হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি।
তিনি আরো বলেন, প্রধান কার্যালয় থেকে বারবার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ পাইনি। দীর্ঘদিন ধরে ঘুরে কোনো সমাধান না পেয়ে আমরা হতাশ হয়ে পড়েছি। গ্রাহকদের কাছে নানা ভাবে নাজেহাল হতে হচ্ছে। তিনি দ্রুত কতৃপক্ষের কাছে বিষয়টির সুরাহার দাবি জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, রোজিনা বেগম, রুমা আক্তার, নারগীস পারভীন, বেল্লাল হোসেন, সৈয়দ কবির, রেজাউল করিম, আনোয়ার হোসেন, কামাল হোসেন, বিউটি বেগম, সরোয়ার সিকদার, সোহেল সিকদার, নাজমুল ও দেলোয়ার হোসেনসহ একাধিক গ্রাহকের পলিসির মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনো তাদের পাওনা টাকা বুঝে পাননি।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার প্রায় ২ শতাধিক গ্রাহক একইভাবে টালবাহানার শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি, বরং হয়রানির শিকার হয়েছেন।
এ অবস্থায় তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএর) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
গ্রাহকদের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের ন্যায্য পাওনা অর্থ দ্রুত পরিশোধ নিশ্চিত করা হোক। অন্যথায় তারা আন্দোলন ও আইনের আশ্রয় নেবার হুশিয়ারি দেন।


More News Of This Category