বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা,আহত-১।

Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের পর উভয়পক্ষ স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়ার পরও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এনায়েত শিকদার(৫০) নামে একজন মারাত্মক আহত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এনায়েত শিকদার কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে এনায়েত শিকদার ও তার মামাতো ভাই জাবেদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। গত রবিবার লোকজন নিয়ে জোরপূর্বক জাবেদ জমিতে সীমানা দেয়াল করতে গেলে এনায়েত শিকদার বাধা প্রদান করে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান আউয়াল শিকদার এসে বিরোধ মিটাতে আগামী মঙ্গলবার শালিশের সিদ্ধান্ত দেয়। এতে উভয়পক্ষ একমত হয়ে সেখান থেকে চলে আসার সময় নিলটেক এলাকায় জাবেদ তার সঙ্গী নজিমুদ্দিন,আসলাম ও আশিকসহ আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে এনায়েতের উপর হামলা চালায়। এতে এনায়েত শিকদারের মাথা ফেটে রক্তাক্ত এবং  শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা যখন হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনার বিষয় জানতে অভিযুক্ত জাবেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগির পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য কলাতিয়া ফাড়িকে দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category