শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “জাতির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জুলাই (রবিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের ১ নম্বর সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।

আরও পড়ুনঃ যদি আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে চান এবং সুন্দর করতে চান তবে মানসিকতার পরিবর্তন করুন

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী, ৩ নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন।

লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি,ছাএদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীরা বলেন, “জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের এই আন্দোলনে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাই।”


More News Of This Category