বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দিনো মোহন বর্মন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২ জুন’২০২৫ সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া দক্ষিণ প্রাণনগর গ্রামে এই ঘটনা ঘটেছে।

দিনোমোহন বর্মন শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাটিয়া দিঘীর মৃত মুকুন্দু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতোর ইউনিয়নের দলুয়ার মৃত সুন্দর আলী ব্যপারীর ছেলে খোকন ব্যপারীর বাড়িতে দীর্ঘ ১৪ বছর যাবত জমিতে ডেইলি লেবার হিসাবে কাজ করতেন কৃষি শ্রমিক দিনো মোহন বর্মন।

কাজ করার সময় পানির প্রয়োজন হলে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে থানার এসআই দেবাশীষ কে পাঠিয়েছি।

ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।


More News Of This Category