শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১.

Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি. দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অপরাপর অংশশীদার গনের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

১২ নভেম্বর বুধবার সকালে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) আঘাত প্রাপ্ত হয়।

চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। তার শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১০(১১)২৫ নম্বর একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার নামীয় শাহাদাত কে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার পর হতে পলাতক থাকার কারনে অন্যান্য অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


More News Of This Category