বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৮টা:
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ২০২৫। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁও ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য —
“#PostForPeople: Local services, Global reach”
বাংলা অনুবাদে মানুষের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক সংযোগ

ডাক শুধুমাত্র একটি চিঠি বা পার্সেল নয়; এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্বকে সংযুক্ত করার এক নির্ভরযোগ্য মাধ্যম এই বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট-এর যৌথ উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
সাইকেল র‍্যালির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্য।

র‍্যালি পরিচালনায় ছিলেন বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালিটি ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগারগাঁও ও সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।


More News Of This Category