বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

বিপিডিএ তে কেন সদস্য হবেন? সারা দেশে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ চলছে

Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"brushes":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক: পল্লী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দক্ষ জনসম্পদ তৈরি এবং প্যারামেডিকেল পেশাজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন (বিপিডিএ)। সংগঠনটি বর্তমানে সারা দেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে।

বিপিডিএ প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ২০০৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি পল্লী, প্রাথমিক, প্যারামেডিক্স ও ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ করে আসছে, যারা বিএমডিসি নিবন্ধিত নন কিন্তু বাস্তব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

দক্ষতা উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা,
প্রত্যন্ত অঞ্চলে কর্মরত বিপিডিএ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। স্বল্প আয়ের মানুষদের জন্য মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ভুল চিকিৎসা রোধ, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েডের অপব্যবহার কমানো এবং কার্যকর রেফারেল সিস্টেম চালু করতে বিপিডিএ সক্রিয় ভূমিকা পালন করছে।

নিজস্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা,
বহু বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে ১ অক্টোবর ২০১৮ সালে রংপুর বিভাগে বিপিডিএ সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়
বিপিডিএ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং
মেজর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম—যা সংগঠনের সক্ষমতা ও ঐক্যের অনন্য উদাহরণ।

সদস্য হওয়ার যোগ্যতা ও নিয়মাবলি,
সর্বনিম্ন এসএসসি পাসসহ পেশাগত প্রশিক্ষণ সনদপ্রাপ্ত, যারা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা ওষুধ কোম্পানিতে কর্মরত—তারা বিপিডিএর সদস্য হতে পারবেন।

ফরম মূল্য: ১০০ টাকা

ভর্তি ফি: ১,০৫০ টাকা (অনুমোদনের পর)

বাৎসরিক নবায়ন ফি: ৫০০ টাকা

উন্নয়ন ফি (৩ বছর পরপর): ৭০০ টাকা

আবেদনের সঙ্গে প্রয়োজন হবে—

প্রশিক্ষণ সনদের ফটোকপি

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৬ কপি পাসপোর্ট সাইজ ছবি

নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে ফরম ফি বাবদ ১০০ টাকা নির্ধারিত বিকাশ নম্বরে পাঠিয়ে ট্রানজেকশন আইডি এসএমএসের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

সামাজিক ও মানবিক কার্যক্রম,
বিপিডিএ একটি পেশাজীবী সংগঠন হলেও এর কার্যক্রম শুধুমাত্র পেশাগত গণ্ডিতে সীমাবদ্ধ নয়। সংগঠনটির মাধ্যমে পরিচালিত হচ্ছে—

সদস্যদের আপদকালীন আর্থিক সহায়তা

বৃক্ষরোপণ কর্মসূচি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও আর্থিক সহায়তা

সরকারি স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ

এছাড়া হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে নারীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, ফাইলেরিয়া ও প্রতিবন্ধীদের পুনর্বাসন, হস্ত ও কুটিরশিল্প এবং সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিপিডিএ।

বিনামূল্যে চিকিৎসা ও ব্যাপক কর্মসংস্থান,
বিপিডিএ ও সৈয়দপুর ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব-এর উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এমবিবিএস, বিডিএস, ডিএমএফ, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন স্তরের জনবল নিয়োগ দিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

টেলিমেডিসিনে সরকার স্বীকৃত একমাত্র পেশাজীবী সংগঠন,
সরকারি নির্দেশনা মেনে বিপিডিএ সদস্যরা নিয়মিত টেলিমেডিসিন চিকিৎসা সেবায় যুক্ত থেকে নিরাপদে প্র্যাকটিস করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো—টেলিমেডিসিন ব্যবহারে বিপিডিএ দেশের প্রথম ও একমাত্র সরকার স্বীকৃত পেশাজীবী সংগঠন। এ ক্ষেত্রে কোনো প্রশাসনিক বা আইনগত হয়রানির শিকার হলে সংগঠনটি সদস্যদের আইনগত ও আর্থিক সহায়তা প্রদান করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য,
টেলিমেডিসিনের মাধ্যমে প্রতিটি পরিবারে নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গ্রামীণ জনগোষ্ঠীকে ভুল চিকিৎসা থেকে রক্ষা করা এবং একটি দক্ষ, মানবিক ও সেবামুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই বিপিডিএর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।


More News Of This Category