রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিদ্যুৎস্পৃষ্ট নয়, বলাৎকারের পর হত্যার অভিযোগ!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামক এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশুটির পিতা মো. মাইনুদ্দিন আজাদ বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে গত ১ জুলাই দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিরা হলেন-কক্সবাজার জেলার পেকুয়ার বাসিন্দা নাছির উদ্দিন এবং লোহাগাড়া সদরের সাতগড়িয়া পাড়ার বাসিন্দা নিহতের আপন নানা আবুল হোসেন।
নিহত সাজিদকে ২৪ জুন একটি পরিত্যক্ত জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলার বাদীর অভিযোগ, পুনরায় লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করলে তাঁর ছেলের সঠিক মৃত্যুর কারণ বের হয়ে আসবে।

অভিযোগে জানা যায়, নিহত সাজিদ আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। গত ২৪ জুন বিকেলে তাসনিমুল হাসান সাজিদ প্রতিদিনের ন্যায় সদর উপজেলার সাতগড়িয়া পাড়ার শরিয়ত উল্লাহ জামে মসজিদ সংলগ্ন একটি কক্ষে মোয়াজ্জিন নাছির উদ্দিনের কাছে পড়তে যায়।

বিকেল সাড়ে ৪টায় সাজিদের মা তসলিমা আক্তারকে শিক্ষক নাছির উদ্দিন ফোনে জানান, তার ছেলে সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশ্ববর্তী পরিত্যক্ত জলাশয়ে পড়ে আছে।
এ ব্যাপারে মামলার বাদী সাজিদের পিতার অভিযোগ, আসামিরা সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রচার করে লোহাগাড়া থানাকে অবহিত না করে তাড়াহুড়ো করে লাশ দাফন করেন।

আরও পড়ুনঃ “Thank you”, “Please” এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না

শিশুটির মৃত্যুর খবর পেয়ে শিক্ষক নাছির উদ্দিন পালিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানতে পারেন শিশুটির শরীরে কোন বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন ছিলো না।তিনি আরও অভিযোগে জানান, শিক্ষক নাছির উদ্দিন যৌন নির্যাতনের পর মুখে বালিশ চাপা দিয়ে সাজিদকে হত্যা করে।

এ ব্যাপারে মামলা বাদী ও নিহত সাজিদের পিতা মাইনুদ্দিন আজাদ জানান, আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি চাই। এ ব্যাপারে অভিযুুক্ত শিক্ষক নাছিরের মোবাইলে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আব্বাস আলী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠাব, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে, বিষয়টি এখন প্রক্রিয়াধীন। তবে কোন আসামীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।


More News Of This Category