বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বিট রইক্ষ্যং রেঞ্জ অফিস অবহেলায় পরিত্যক্ত, চোর-ডাকাতের আস্তানার অভিযোগ।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিট রইক্ষ্যং রেঞ্জ অফিস দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট অফিসে নিয়মিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন না করায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এই বন বিভাগের অফিসটি দীর্ঘদিন ধরে অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভবনটির নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় ধীরে ধীরে এটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি তদারকি না থাকায় বর্তমানে অফিস ভবনটি চোর-ডাকাত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আস্তানায় পরিণত হয়েছে। এতে এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অফিসটিতে কোনো কার্যক্রম না থাকায় রাতের বেলায় সেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বন বিভাগের কর্তৃপক্ষের নজরদারি বাড়িয়ে অফিসটি সংস্কার করে সেখানে নিয়মিত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি সম্পদ রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।


More News Of This Category