সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বিএনপির দুঃসময়ে পরীক্ষিত সৈনিক, ত্যাগী ও জননিবেদিত নেতা আতিকুর রহমান আতিক

Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন#
নিউজ ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব রাজনৈতিক কর্মী হিসেবে সুপরিচিত। ১৯৯১ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা ও হয়রানির শিকার হয়েছেন। বিশেষ করে বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে তাকে নানাভাবে নির্যাতন, চাপ ও বাধার মুখে পড়তে হলেও তিনি কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। দৃঢ় মনোবল, সততা ও আদর্শের প্রতি অবিচল আস্থাই তাকে একজন নির্ভীক রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান আতিক শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক ও দানশীল মানুষ হিসেবেও এলাকায় ব্যাপকভাবে পরিচিত। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, সামাজিক সংকটে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা—এগুলোই তার রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল শক্তি।

এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘ ১৭ বছর ধরে তার শালীন ব্যবহার, সহনশীল মনোভাব ও দায়িত্বশীল আচার-আচরণের কারণে ৯ নং ওয়ার্ডের মানুষ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পেরেছেন। তিনি কখনো ক্ষমতার দম্ভ দেখাননি; বরং জনগণের একজন আপনজন হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, আতিকুর রহমান আতিক মতিঝিল থানার রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। জনগণের ভালোবাসা ও আস্থার জায়গায় তিনি আজ সুদৃঢ়ভাবে অবস্থান করছেন। তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও মানবিক গুণাবলি ভবিষ্যত রাজনীতিতে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


More News Of This Category