বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

বাহুবলে গভীর রাতে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

মোছাঃ নিছপা আক্তার বাহুবল (হবিগঞ্জ জেলা প্রতিনিধ ):
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাহুবলে গভীর রাতে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

মোছাঃ নিছপা আক্তার বাহুবল (হবিগঞ্জ জেলা প্রতিনিধ ):
হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রাম থেকে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের কাজীহাটা গ্রামের হান্নান মেম্বারের বাঁশঝাড়ের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতের গভীরে এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে নাজমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের আপন দেবর তোরা বালি ও তার পরিবারের সদস্যরা এলাকার বর্তমান মেম্বার হান্নান সহ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার পর এসআই মঞ্জরুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,
“রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


More News Of This Category