বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে জামাইয়ের মৃত্যু

Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে জামাইয়ের মৃত্যু হয়েছে, মোঃ রুবেল মোল্লা (৩৫) নামের এক যুবকের। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে। আত্মীয়-স্বজনদের সূত্রে জানতে পারি রুবেল মোল্লা ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টার সময় তার নিজ গ্রামের বাড়ি থেকে বালিয়াকান্দি তালপট্টি এলাকায় ডাক নাম তাইরো মোল্লা নামে তাহার শুশুর বাড়িতে তাহার স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসে। নারগিস আক্তার তাহার সাথে বাড়িতে যেতে না ইচ্ছুক হইলে দুজনের মধ্যে ঝগড়া হয়, রুবেল মোল্লা কারো কাছে কিছু না বলে শুশুর বাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারে এসে বিষ ক্রয় করে পান করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সকাল ১১ টার সময়। সেদিনই রাত ৮ টার সময় রুবেল এর শারীরিক অবস্থার অবনতি দেখে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফাড করেন। ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টার সময় ফরিদপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এইঘটনাকে কেন্দ্র করে অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা ফরিদপুর, অফিসার ইনচার্জ বালিয়াকান্দি থানা কে একটি বেতার বার্তা প্রেরণ করার জন্য আদেশ করেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ, মোঃ আবদুর রব তালুকদার, মৃত রুবেল মোল্লার স্বজনদের সংবাদটি জানান, পরবর্তীতে মৃত রুবেল মোল্লার চাচা, মোঃ আকবর মোল্লা বালিয়াকান্দি থানায় এসে রুবেল মোল্লার মৃত্যুর সংবাদ প্রদান করিলে, বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়।
রুবেল মোল্লার অকাল মৃত্যুতে বাবা-মায়ের একমাত্র সন্তান হারানোর বেদনায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


More News Of This Category