বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বাবার ওপর অভিমান করে নুসরাত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

মো জুয়েল মন্ডল
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মো জুয়েল মন্ডল নওগাঁঃ

নওগাঁ জেলার মান্দা উপজেলায় শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।নুসরাত মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে। সে আকবর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাবা আকবর আলী মেয়েকে ও ছোট ছেলেকে নিয়ে প্রসাদপুর বাজারের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া ওঠেন। পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন আকবর। বিষয়টি জানাজানি হলে আকবর তার প্রথম স্ত্রী—নুসরাতের মাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ভাড়া বাসায় নিয়ে আসেন।

 

আরও পড়ুনঃ গণঅধিকার পরিষদের রংপুর মহানগর শাখার আহব্বায়ক কমিটি গঠন

এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি এবং বাবার এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়ে নুসরাত।শনিবার দুপুরে সে চিঠি লিখে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাবা আকবর আলী ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাঙসপাতালে মর্গে পাঠানো হবে। এরপর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category