শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

বান্দরবানে সরকারি জায়গা থেকে গাছ কেটে ফেলার অভিযোগ

Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে ৩৫ লাখ টাকার ৯টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ।

৩০ বছর পুরোনো গাছগুলো কাটার ফলে বান্দরবান- কেরানিহাট সড়কের ওই অংশে ভাঙন সৃষ্টির সম্ভবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের।

৭নভেম্বর শুক্রবার সকালে বান্দরবান সদরের মেঘলা মৃত্তিকা অফিস সংলগ্ন এলাকায় জেলা শহরের বাজার এলাকার বাসিন্দা আশরাফ উল্লাহ বাচ্চু এই গাছগুলো কাটে বলে অভিযোগ পাওয়া গেছে। সড়ক বিভাগের সীমানা পিলার ভেতরে হওয়ায় গাছগুলো ও জায়গা সড়ক বিভাগের।

স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানিহাট মুল সড়কের পাশের মেঘলার মৃত্তিকা অফিস সংলগ্ন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গায় অন্তত ৩০ বছরের পুরানো বেশ কিছু মেহগনি, গামারি ও কড়ই মূল্যবান গাছ ছিল। যা সড়কটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সে গাছ গুলো থেকে ৭ টি কেটে ফেলা হয়েছে। অপর দুইটি অর্ধেকের বেশি কাটা হয়েছে। এছাড়া গাছ কাটার আগে বন বিভাগের অনুমতিও নেয়নি তিনি। যা সরকারি গাছ লুটের সামিলের পাশাপাশি সড়কটিকেও হুমকিতে ফেলছে। এই ঘটনায় স্থানীয়দের বাঁধার মুখে পালিয়ে যায় অভিযুক্ত আশরাফুল্লাহ বাচ্চু ও গাছ কাটায় নিয়োজিত নিয়োজিত শ্রমিকরা।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পু্লিশ প্রশাসন ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসে এবং তারা স্থানীয়দের সাথে কথা বলে আইনি পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এবিষয়ে অভিযুক্ত আশরাফ উল্লাহ বাচ্চু বলেন, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো তার নিজের নামীয় জায়গা থেকে কাটা হয়েছে। তবে গাছ কাটার আগে বনবিভাগের পূর্বানুমতি নেয়া হয়নি।

বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বনবিভাগ, সড়ক বিভাগের প্রতিনিধিদের সাথে আলোচনা স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সড়ক ও জনপথ বিভা‌গের সহকারী প্রকৌশলী অং শৈ প্রু মারমা ব‌লেন, যে গাছ গুলো কাটা হয়েছে সেগুলো বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সীমানার অভ্যন্তরীণ জায়গার গাছ।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সা‌পে‌ক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।


More News Of This Category