সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

বান্দরবানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান

বান্দরবন জেলা প্রতিনিধিঃ 
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবন জেলা প্রতিনিধিঃ

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা সুন্দর ও সুশৃঙ্খল ও সাফল্যমন্ডিত করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বান্দরবান জোন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ আহবান জানানো হয়।

২০সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবান জোন এর উদ্যোগে সদর উপজেলা এর আওতাভূক্ত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে জোন কমান্ডার লে. কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান (পিএসসি) এবং নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান, পিএসসি এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সেনা কর্মকর্তারা বলেন,বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসেবে সমাদৃত। এখানে দীর্ঘদিন ধরে সকল ধর্মাবলম্বীর মানুষেরা স্ব-স্ব ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ন একটি পরিবেশে পালন করে যাচ্ছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। প্রতি বছরের ন্যায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ চর রাজিবপুরে জমি বিরোধে হামলা: ২জন হাসপাতালে ভর্তি

এসময় পূজা উদযাপন কে ঘিরে যে কোনো সহায়তা বা প্রয়োজনে বান্দরবান জোনের সাথে যোগাযোগ করার জন্য নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান, পিএসসি। এছাড়াও তিনি সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে নিজস্ব ভলান্টিয়ার সদস্য নিয়োগ, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে যথাযথ ব্যবস্থ গ্রহনে আহবান জানান এবং দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি বান্দরবান জোন এর নিয়মিত নিরাপত্তা টহলের পাশাপাশি পূজা উদযাপন অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য অতিরিক্ত সেনা টহল মোতায়েন থাকবে বলেও উল্লেখ করেন। শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবান সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২টি পূজা মন্ডপ কমিটি এর প্রতিনিধি এবং ৩ জন সনাতন ধর্মাবলম্বী নারী কে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) শুরু হবে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উ শারদীয় দুর্গোৎসব। ৫দিন নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ২রা অক্টোবর বিজয়া দশমীর পূজা ও অঞ্জলির পর নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।


More News Of This Category