বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

বান্দরবানে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৬ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব হলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র জেলা আহ্বায়ক মং সা প্রু (চৌধুরী)।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন সদস্য সচিব আ.ছা.ই.ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শৈক্যসিং মারমা, শার্লী মেশৈ মারমা, মো: আল মামুন,বিপ্লব চাকমা, জেলা কমিটির সদস্য এরশাদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা’সহ বান্দরবান কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এসময় জেলার আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, বান্দরবান জেলাতেই শিক্ষার অভাব। এখানকার ১২ জাতি গোষ্টির সকলেই প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, অনেকের ধারনা এনসিপির টাকা পয়সা নাই তাহলে উন্নয়ন করবে কিভাবে? আসলে উন্নয়ন করতে মেধা আর ইচ্ছে শক্তির প্রয়োজন। আমি কথা দিচ্ছি এখানে কোন অনিয়ম হবেনা। আমরা সকলের উন্নয়নের জন্য কাজ করে যাব।

বান্দরবান জেলা সুবিধাবঞ্চিত সকলের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এনসিপি পাহাড়ী বাঙ্গালী সকলের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমাদের ভুল ধরিয়ে দিবেন। আমরা আপনাদের পরামর্শ ক্রমে কাজ করে যাবো।

উল্লেখ্য, ০৪ ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬ মাসের জন্য বান্দরবান পার্বত্য জেলায় মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ এরফানুল হককে সদস্য সচিব করে মোট ৮৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category