সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ বাড়িতে ভোজন বৈঠক।

Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সাব্বির হোসেন।(নিউজ ডেস্ক)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী এম জহিরউদ্দীন স্বপনের আমন্ত্রণে একটি বিশেষ আলোচনা ও ভোজন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের একান্ত সচিব মাকসুদুর রহমান, নিউ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি সৈয়দ বদিরুল আলম, অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা ও ইউরোপ বিএনপির কনভেনর জাকির হোসেন ভুইয়া, ইতালি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিপি ও ইউকে বিএনপি অন্যতম নেতা মোক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, অনলাইন বিএনপির এক্টিভিটিস ও লেখক মিজানুর রহমান মুন্সি, সৌদিআরবের বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব হোসেনসহ তথ্যমন্ত্রীর একান্ত আস্তাভাজন ব্যক্তিগণ এই আলোচনা ও ভোজন বৈঠকে উপস্থিত ছিলেন।

দুপুরের খাবার টেবিলে অনুষ্ঠিত এই আলোচনায় বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তথ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আলোচনায় অংশগ্রহণ করাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এই আলোচনার মাধ্যমে তথ্যমন্ত্রী ও বিভিন্ন দেশে অবস্থিত বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


More News Of This Category