বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক ঝালকাঠিতে প্লাস্টিক পলিথিন বর্জন প্রচারাভিযান অনুষ্ঠিত।

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক একবার ব্যবহার্য্য প্লাস্টিক পলিথিন বর্জন এবং বিকল্প ব্যবহারের উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রচার অভিযান গতকাল  ঝালকাঠি হাসনাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমন্বয়ে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক ছাত্র-শিক্ষক এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলা’র ঝালকাঠি জেলা নেটওয়ার্ক মেম্বার মু আল আমিন বাকলাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বাইন। অনুষ্ঠানের ছাত্র শিক্ষক ছাড়াও সাংবাদিক উজ্জ্বল রহমান, স্বেচ্ছাসেবী সংগঠক রনি হাওলাদার উপস্থিত ছিলেন। লিংকন বাইন এর চমৎকার উপস্থাপনা ও ছবিতে উঠে আসে মাতৃদুগ্ধ, প্রাণীজ মাংস, বৃক্ষের ফলসহ সবকিছুতেই দূষণ ছাড়িয়ে যাচ্ছে মাত্রা অতিরিক্ত। যা শুনে ও ছবিতে দেখে ছাত্র ও উপস্থিতিরা বিস্মিত হন। গবেষণায় দেখা যায় প্রায় ৮০ ভাগ মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যারা ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। সভাপতি তার বক্তব্যে বলেন একবার ব্যবহার্য্য পলিথিন প্লাস্টিক মাটিতে আমরা ফেলে দেই যা মাটির সাথে মিশে না বরং মাটির জৈব গুণ, ভূ গর্ভস্থ পানি, জলজ পরিবেশ, মাটির স্থিতিস্থাপকতা নষ্ট করে। পৃথিবী সমুদ্র নদী বায়ু প্লাস্টিক ও পলিথিন দূষণে দূষিত। এ গুলি কৃষিজমি, ড্রেন, নদী-নালা ও খাল-বিলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ-আবাসযোগ্য করে ফেলছি। প্রধান অতিথি তার বক্তব্যে অত্র ক্যাম্পাস প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখার ঘোষণা দেন। অনুষ্ঠানটি উদ্বোধন ও সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান হাফেজ  মাওলানা মোঃ ইব্রাহিম।


More News Of This Category