বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বাংলাদেশ জাতীয়তাবাদি মোটর চালক দল সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদি মোটর চালক দল সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় স্থানীয় একটি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদি মোটর চালক দল দিরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জাতীয়তাবাদি মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ জেলা মোটর চালক দলের সভাপতি নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া,সদস্য সুকেশ দাস,দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের লুৎফুর রহমান,জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম তালুকদার। আরো বক্তব্য রাখেন,পৌর যুবদল নেতা রুবেল চৌধুরী,জসিম উদ্দিন,সমুজ চৌধুরী,বশর মিয়া,মাহফুজুর রহমান সুধাংশু শেখর দাস ও কবির মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেছেন,আমরা সবাই জিয়ার আর্দশের সৈনিক এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তাবায়নের অগ্রসৈনিক হিসেবে রাজপথে ছিলাম আছি এবং আগামীতে রাজপথে থেকে সাধারন মানুষের সুখ দুঃখ ও কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

তিনি আরো বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যেন সকল দলের নেতাকর্মী স্বাধীনভাবে জনগনের কল্যাণে রাজনিিত করতে পারেন।

কিন্তু বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে আমার দলের আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।

আজ কোথায় শেখ হাসিনা জনগনের গণআন্দোলনে দেশ চেড়ে পাশর্^বর্তী দেশ ভারতে পালিয়ে যেতে হলো। তিনি উপস্থিত নেতাকর্মীদের সততার সাথে জিয়ার সৈনিক হিসেবে জনকল্যাণে রাজনীতি করার আহবান জানান। পরে তিনি নেতৃবৃন্দদের নিয়ে শাল্লা উপজেলাদ্বয়ের আহবায়ক কমিটির ঘোষনা করেন। ##

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক
সুনামগঞ্জ
০২.০৭.২০২৫


More News Of This Category