সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ আয়ুর্বেদি মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৮ ভোটে শাহজাহান জয়ী

পুরান ঢাকা প্রতিনিধি :
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আয়ুর্বেদি মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৮ ভোটে শাহজাহান জয়ী

পুরান ঢাকা প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আয়ুর্বেদি মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৬৬, নয়া পল্টন স্কাই ভিউ ট্রেড ভ্যালী ১২ তলায় সকাল ১০টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এতে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দিতার পর নির্বাচনে বিজয়ী হন মোঃ শাহজাহান লাকুড়িয়া। তিনি প্রতিদ্বন্দী প্রার্থী মোস্তফা নওশাদ জাকিকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন।
নির্বাচনে সদস্যদের অংশ গ্রহণ ছিল উৎসবমুখর। সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করলে উপস্থিত সদস্যরা বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
বিজয়ী প্রার্থী মোঃ শাহজাহান লাকুড়িয়া বলেন, এই বিজয় শুধুমাত্র আমার নয়, আয়ুর্বেদি মেডিসিন শিল্পের সবার। আমি সংগঠনের উন্নয়ন ও স্বচ্ছতা বজায় রেখে পূর্বের ন্যায় কাজ করবো। তিনি আরোও বলেন সংগঠনকে আরো বেগবান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সংগঠনের সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাবেন বলে বলে প্রতিজ্ঞা করেন ।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আয়ুর্বেদি ও ইউনানী ওষুধ শিল্প আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং দেশীয় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category