সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত ১৪ আগস্ট২০২৬,শুক্রবার ,বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনকল্পে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জামাইকা স্ট‍্যাটের হেনলি রোডের এক প্রাইভেট বাড়িতে। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এক্টিভিস্ট নাসির খান পল এবং সভা পরিচালনা করেন জুলকার হায়দার ও দেলোয়ার মানিক। সভাপতি তাঁর সূচনা বক্তব্যে বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনের যৌক্তিকতা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের প্রফেসর ড. পাটোয়ারি, ডেভিড লেটারম‍্যান শো খ্যাত এডভোকেট মজিবুর রহমান, বাবু নির্মল পাল, রিয়েলটর মোরশেদা জামান, ডা. জুন্নুন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল হক, দবিরুল ইসলাম, আহম্মদ হোসেন, সাখাওয়াৎ হোসেন, শফিউদ্দীন আহমেদ কামাল, মোহাম্মদ রহিম, সামসুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুইন্স, ব্রন্ক্স, লং আইল্যান্ড ও ব্রুকলিন থেকে আগত বিভিন্ন বাড়ির মালিকগণ।
সভায় সর্বসম্মতিক্রমে নাসির আলী খান পলকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন – ১) এডভোকেট মজিবুর রহমান, ২) জুলকার হায়দার, ৩) নূরুল হক, ৪) এডভোকেট মোরশেদা জামান, ৫) দেলোয়ার মানিক, ৬) শফিউদ্দীন আহমেদ কামাল, ৭) বাবু নির্মল পাল ও ৮) সামসুল ইসলাম।
এই আহ্বায়ক কমিটি অচিরেই সংগঠনটির জন্য একটি সময়োপযোগী সংবিধান গঠন করে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। এই দুইধাপ সম্পন্ন হলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে হোমওনার্স অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রের মাধ্যমে বাড়ির মালিকদের জন‍্য সেবাকার্যক্রম শুরু করবে।
নৈশভোজ ও সভাপতির ধন‍্যবাদ প্রদানের মাধ্যমে অত‍্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category