বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত ১৪ আগস্ট২০২৬,শুক্রবার ,বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনকল্পে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জামাইকা স্ট্যাটের হেনলি রোডের এক প্রাইভেট বাড়িতে। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এক্টিভিস্ট নাসির খান পল এবং সভা পরিচালনা করেন জুলকার হায়দার ও দেলোয়ার মানিক। সভাপতি তাঁর সূচনা বক্তব্যে বাংলাদেশি-আমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনের যৌক্তিকতা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের প্রফেসর ড. পাটোয়ারি, ডেভিড লেটারম্যান শো খ্যাত এডভোকেট মজিবুর রহমান, বাবু নির্মল পাল, রিয়েলটর মোরশেদা জামান, ডা. জুন্নুন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল হক, দবিরুল ইসলাম, আহম্মদ হোসেন, সাখাওয়াৎ হোসেন, শফিউদ্দীন আহমেদ কামাল, মোহাম্মদ রহিম, সামসুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুইন্স, ব্রন্ক্স, লং আইল্যান্ড ও ব্রুকলিন থেকে আগত বিভিন্ন বাড়ির মালিকগণ।
সভায় সর্বসম্মতিক্রমে নাসির আলী খান পলকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন - ১) এডভোকেট মজিবুর রহমান, ২) জুলকার হায়দার, ৩) নূরুল হক, ৪) এডভোকেট মোরশেদা জামান, ৫) দেলোয়ার মানিক, ৬) শফিউদ্দীন আহমেদ কামাল, ৭) বাবু নির্মল পাল ও ৮) সামসুল ইসলাম।
এই আহ্বায়ক কমিটি অচিরেই সংগঠনটির জন্য একটি সময়োপযোগী সংবিধান গঠন করে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। এই দুইধাপ সম্পন্ন হলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে হোমওনার্স অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রের মাধ্যমে বাড়ির মালিকদের জন্য সেবাকার্যক্রম শুরু করবে।
নৈশভোজ ও সভাপতির ধন্যবাদ প্রদানের মাধ্যমে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.