বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

বহু আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:  
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বহু আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবান শহরে চলতি মাসে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন পর্ণ তারকা দম্পতি, অবশেষে তাদের আটক করা হয়।

১৯ অক্টোবর রবিবার দিনগত রাত ৩টায় বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার এক ঠিকাদারের ভাড়া বাসা থেকে পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা বরুম ছড়া এলাকার আবুল কালামের ছেলে আজিম (২৮) ও তার স্ত্রী নাদিয়া (৩২)।

সুত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বিষয়টি একটি সংবাদ মাধ্যমে প্রচার হলে তারা বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেয় এবং তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

এইযুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।
যা বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী,পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।

পরে কাউন্টার টেরারিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে বান্দরবান থেকে আটক করা হয় তাদের।

যে ভাড়া বাড়ি থেকে আট করা হয় সেই বিল্ডিংটির ম্যানেজার সৌরভ বলেন, চলতি মাসের ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুইজনকে রুম ভাড়া দেয়া হয়। ভাড়া দেয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু করা হয়।

তিনি আরও বলেন, বাসা থেকে তারা দুজনই হেলমেট পড়ে বের হতেন, তারা যে এত বড় অপরাধের সাথে জড়িত সেটি জানতাম না। তাদের সাথে আরো এক নারী সেখানে থাকতেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ম্যাসেজিং এন্ড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফীর অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category