রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বন্যহাতির আক্রমণে এক বিধবা বৃদ্ধা নিহত

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
বন্যহাতির আক্রমণে এক বিধবা বৃদ্ধা নিহত

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী।

জানা গেছে, বৃষ্টির মধ্যে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে ১৫/২০টি বন্য হাতির দল।এ সময় একটি হাতি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই বৃদ্ধাকে শুড় দিয়ে পেঁচিয়ে ঘর থেকে টেনে বের করে উঠোনে আছড়ে ফেলে পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বন্যহাতির আক্রমণে বৃদ্ধা ছুরতন নেছার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই মধুটিলা রেঞ্জের আওতাধীন বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় একদল বন্যহাতি তাণ্ডব চালিয়ে আসছিল।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাতকুচি এলাকায় বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে বন্যহাতি তাকে শুঁড়ে পেচিয়ে ঘর থেকে বের করে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজ ডেস্ক।


More News Of This Category