বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে !

নওগাঁ প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামে একটি জমির দখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে বিনিময় কবলাকৃত জমি জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় একাধিক ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাযায়,
গ্রামের ৩ একর বিনিময় কবলা একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত পার্থ চৌধুরীর চাচা অখিল চন্দ্র ভারত চলে যাওয়ার সময় বিনিময় কবলার মাধ্যমে এই জমি হস্তান্তর করেন বজলুর রহমানের কাছে। তখন থেকে এই জমি বজলুর রহমানের দখলে ছিল। তৎকালিন সময়ে মেয়ের বিয়ে উপলক্ষে বজলু কিছু জমি বিক্রি করেন পার্থ চৌধুরীর বাবা কৃষ্ণ চৌধুরীর কাছে ।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ

ক্রয়কৃত সম্পত্তির সাথে বেশ কিছু জমি অতিরিক্ত নিজের দখলে নেয় ।

ঐ জমি নিয়ে আদালতে মামলা ও করেছিলেন পার্থ কিন্তু সেই মামলায় কোর্টের একাধিক রায়ও বিবাদী গণের পক্ষে রায় হয় কিন্তু পার্থ চৌধুরী সেই রায় মেনে নেয়নি।

ভুক্তভোগী ফজলে রাব্বি সহ কয়েকটি পরিবারের দখলে ২৮শতাংশ জমি আছে । ফজলে রাব্বি গং এর ২৮শতাংশ বসত বাড়ির জমিতে ও প্রায় জবর দখল নেওয়ার হুমকি দেয়
প্রভাবশালী পার্থ চৌধুরী ।

অন্যদিকে এলাকাবাসী বলছেন, যাদের নামে কবলা রয়েছে তারাই বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে জমিতে বসবাস করছেন।

এ বিষয়ে অভিযুক্ত পার্থ চৌধুরী জানান, জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে এমনটা বলা যাবে না।কারণ তার বাবা তাদের এখানে থাকতে দিয়েছিলেন। তাই এটা অবৈধ দখল নয়। তবে বর্তমান যাদের দখলে আছে তাদের কাছে বৈধ কোনো হাইকোর্টের কাগজও নেই!

বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার জানান,ঐ জমির বিষয়টি নজরে আছে এবং নির্ধারিত তারিখে শুনানি অনুষ্ঠিত হবে।

জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধে আদালতের রায়, উভয়পক্ষের দাবি আর প্রশাসনিক পদক্ষেপ সবকিছু মিলিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাই দ্রুত সমাধানের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category