বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বদলগাছী উপজেলা (নওগাঁ) বিএপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক   (সৌখিন) এর  ইন্তেকাল 

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন অপু ,জেলা সংবাদদাতা,নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মতিউর রহমানের পুত্র উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিন( ৫০) গত ২৪ শে জুন সকাল সাড়ে ১০ টায় বগুড়া  শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৌখিন উপজেলার সুপরিচিত একজন বিএনপির রাজনৈতিক দলের নেতা হিসেবে কাজ করেছেন।এবং সৌখিন হোসেন গত ০৪/ ১১/২৪ ই তারিখের উপজেলার গোবর চাপা হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে, তিনি গত ৫/১১/২৪ ই তারিখে বদলগাছী থানায় বিস্ফোরণ আইনে মামলা করেছিলেন।জি আর মামলা নং ২১৪।

সৌখিন আলোকিত বিস্ফোরণ মামলার বাদী হলে ও উপজেলার বিভিন্ন যায়গায় তিনি নেতা হিসেবে সুপারিচিত লাভ করেন। বদলগাছী উপজেলার বহুল আলোচিত বিস্ফোরক মামলার বাদী হলেও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান এর সাথে মুঠোফোনে চাঁদাদাবি করেন যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) ভাইরাল হয়।

অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে দলীয় প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

তার মৃত্যুতে উপজেলা বিএনপির নেতারা গভীর দুঃখ প্রকাশ সহ তার আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

কতিপয় নেতা বলেন সাংগঠনিক একটি ভুলের কারনে তাকে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।তারা আরও বলেন বহিষ্কার হলেও তিনি সবার সঙ্গে মিলে মিশে চলতেন। ২৪ জুন মঙ্গলবার বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার নামাজে জানাজায় অংশ নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল হাদি চৌধুরী (টিপু) বলেন, বদলগাছী উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি আজীবন তার পরিবারের সাথে থাকবে।

 

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, সন্তান দুই মেয়ে,এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল, সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন।


More News Of This Category