বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline :
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী ঢাকা, ৭ জুলাই ২০২৬:  নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজ: শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা আরমান হুসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ‎ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার বিশ্বনাথ বাড়ির জমি-সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড। ধরলার ভয়াল ভানে হুমকিতে লালমনিরহাট শহররক্ষা বাঁধ এক সপ্তাহে নদীগর্ভেছ বিলীন ৩৫০ বিঘা আবাদি জমি। সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ নিজস্ব প্রতিবেদক: নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকরের পরই আরপিএমপি’র কঠোর অভিযান; ডিবির অভিযানে রান্নাঘরে জুয়ার আসর থেকে আটক ৪, নতুন আইনে মামলা চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সিলেটের ডিসি পদ নিয়ে রহস্য! নতুন ডিসির যোগদান আটকে, আবারও আলোচনার কেন্দ্রে সারওয়ার আলম। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সাঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায় সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ

মোঃ মেহেদী হাসান | স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে সাঘাটা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ।

এ সময় আরও বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান (লাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম এবং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুজামান।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অঙ্কের ঋণের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।