বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লা*শ উদ্ধার

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লা*শ উদ্ধার

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করা হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজ হওয়ার তিনদিন পর লা*শ উদ্ধার হয়েছে।

আজ রোববার (২৯ জুন) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার একটি লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় পুলিশ তার লা*শ উদ্ধার করে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় শিশু ধর্ষণ অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত

পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে সৌমিক নিখোঁজ হন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টার পরও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি, বরং আজ তার নিথর দেহ উদ্ধার করতে হয়েছে।

সৌমিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category