সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বগুড়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরা হল না নাহিদের

Update : রবিবার, ১ জুন, ২০২৫
বগুড়ায় দোকান বন্দ করে বাড়ি ফেরা হল না নাহিদের

বগুড়া প্রতিনিধিঃ

মহাসড়কে দুপচাঁচিয়ার তিশিগাড়ি নামক স্থানে গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। শনিবার (৩১ মে) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাহিদ(২০) দুপচাঁচিয়া উপজেলা হাটসাজাপুর গ্রামের শহিদুল ইসলাম ছেলে। এ ঘটনায় আরাফাত(২২) একই গ্রামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আরাফাত জুলাই/২৪ এর গেজেটভুক্ত যুদ্ধাহত।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, দুপচাঁচিয়া জবেদা মার্কেটে দোকান বন্ধ করে নাহিদ মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় তেলিগাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটা গাড়ি এসে মোটরসাইকেলে ধাক্কা মারলে নাহিদ ও আরাফাত রাস্তার উপর পড়ে যায়।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য গুরুত্ব আহত আরাফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রেরণ করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category