বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline :
বগুড়া গাবতলীর সাবেক ছাত্রনেতা শাকিল আজ অবহেলিত। পাশে নেই কেউ। সাতলা পশ্চিম পাড়ায় দুই ব্যক্তিকে অপহরণের পর আহত অবস্থায় উদ্ধার। বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড। দৌলতপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- মোঃ শাহিনুল ইসলাম। মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন: পরামর্শ সভা। গজারিয়ায় কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল। রমজানের ছুটিতে বিপথে কিশোররা: মোবাইল গেম, জুয়া ও মাদকের ছোবল। হবিগঞ্জ জেল কারাগারে হাজতির মৃত্যু। প্রেসিডেন্ট পার্কে বিদিশা এরশাদের ইফতার ও এরিক এরশাদের জন্মদিন উদযাপন*।

বগুড়া গাবতলীর সাবেক ছাত্রনেতা শাকিল আজ অবহেলিত। পাশে নেই কেউ।

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ

রাজনীতির উত্তাল ময়দানে যিনি এক সময় রাজপথ কাঁপিয়ে বেড়াতেন, যার মিছিলে মুখরিত হতো মহিষাবান ইউনিয়নের অলিগলি, সেই পরিচিত মুখটি আজ সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছেন। তিনি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের একসময়ের তুখোড় ছাত্রনেতা মোঃ শাকিল আহমেদ। বর্তমানে চরম অবহেলা আর কষ্টে দিন কাটছে এই সাবেক ছাত্রনেতার।

বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকার মরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম শাকিলের। পিতা মোঃ অাব্দুল সাত্তার এর আদর্শে বেড়ে ওঠা শাকিল এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ছাত্রদের অধিকার আদায়ে সবসময়ই ছিলেন আপসহীন। স্থানীয়রা জানান, মহিষাবান ইউনিয়নে ছাত্ররাজনীতিতে শাকিল ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় নাম। দলের দুঃসময়ে রাজপথে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সময়ের আবর্তে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি শাকিলের। এক সময়ের রাজপথের এই লড়াকু সৈনিক এখন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অভাব-অনটন আর অবহেলা যেন তার নিত্যসঙ্গী। যে সহকর্মীরা এক সময় তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন, আজ তাদের অনেকেই বড় বড় পদে আসীন হলেও খোঁজ নেননি এই নিবেদিতপ্রাণ কর্মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category