রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ।

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

১১-০৩-২০২৬

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার নগরীর সাধুর মোড় এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আলিফ-নুর-ই জিহাদী (টিপু), ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক, যুবনেতা সুমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সাংগঠনিক সম্পাদক রিঙ্কু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসলেম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সেলিম, যুবনেতা শাওনসহ স্থানীয়।


More News Of This Category